Newsportal 10.03.26
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে চীন, রাশিয়া ও ফ্রান্স। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার বিষয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, ইরান শান্তি আলোচনায় রাজি আছে, তবে তাদের প্রধান শর্ত হলো— ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক আগ্রাসন চালানো যাবে না।
গত ২৮ ফেব্রুয়ারি সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালায়। এর জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাগুলোর ওপর পাল্টা হামলা শুরু করে।
এই সংঘাত ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে এবং কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি শান্ত হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
সূত্র: আল জাজিরা

0 Comments