Ads

ছয় মাস পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে ইরানের

 News portal 08.03.26












রোববার (৮ মার্চ) ইরানের এলিট সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অন্তত ছয় মাস পর্যন্ত তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে ইরানের।

‎ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ–এ প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি বলেন, বর্তমান গতিতে ইরানের সশস্ত্র বাহিনী দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত।

‎আইআরজিসির দাবি, চলমান সংঘাতে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ২০০টির বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

‎বর্তমানে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের নবম দিনে এই বক্তব্য এলো, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।






Post a Comment

0 Comments