(সূরা কাওসার) হলো কুরআনের ১০৮তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে ৩টি আয়াত রয়েছে।
আরবি:
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
١. إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ
٢. فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
٣. إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ
উচ্চারণ:
১. ইন্না আ'তাইনা কাল কাওসার
২. ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
৩. ইন্না শানিয়াকা হুয়াল আবতার
বাংলা অর্থ:
১. নিশ্চয়ই আমি আপনাকে কাওসার
দান করেছি।
২. অতএব, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন।
৩. নিশ্চয়ই আপনার শত্রুই নির্বংশ হবে।
