ইন্ডাকশনের আর ইনফারেড এর মধ্যে পার্থক্য।

 ইন্ডাকশনের আর ইনফারেড এর মধ্যে পার্থক্য যারা জানেন না আমার কাছে জানতে চান

তারা জেনে নিতে পারেন আর যারা কি চুলা কিনবেন বুঝতে পারছে না তারাও এটা দেখে নিতে পারেন..... 





১। ইনডাকশনে সব পাতিল ব্যবহার করা যায় না। শুধুমাত্র কিছু ননস্টিক যেগুলোর নিচে ইন্ডাকশন বটম করা আছে সেগুলো ব্যবহার করা যায়। আর যত ধরনের স্টিল আছে সময় ব্যবহার করা যায়। অনেকেই ভাবে ইন্ডাকশনের শুধুমাত্র ননস্টিক ব্যবহার করা যায় অন্য কিছু ব্যবহার করা যায় না। এটা ঠিক নয়। 


স্টিলের সবকিছু ব্যবহার করা যায় আর কাস্ট আয়রন বা লোহার জিনিসও ব্যবহার করা যায়। 


আর ইনফারেডে সিলভার থেকে শুরু করে অ্যালুমিনিয়াম মানে যা যা আছে সবাই ব্যবহার করা যায়। 


২।ইন্ডাকশন এর পাতিল অনেক বেশি তাড়াতাড়ি হিট হয় সেজন্য রান্না খুব দ্রুত হয় আর ইনফারেটে অনেক সময় লাগে গরম হতে। এবং রান্না করতেও সময় লাগে। 


৩।ইন্ডাকশনের শুধুমাত্র পাতিলের তলা গরম হয় আশেপাশে কোন তাপ লাগে না। তাই রিক্স নেই। বাচ্চারা এসে চুলা ধরলেও কিছু হয় না রান্না অবস্থায়।। 

আর ইনফারেটে পুরোটা জুড়ে আগুন লাল হয়ে যায় এবং অনেক গরম হয় তাই খুবই রিস্কি যাদের ঘরে বাচ্চা আছে তাদের জন্য। আমরা নিজেরও ভয় লাগে। 


৪।ইন্ডাকশনে যেহেতু রান্না তাড়াতাড়ি হয় তাই বিদ্যুৎ বিলও কম আসে। তবে আলাদা পাতিল কিনতে কিছুটা খরচ করতে হয় আর কি। 

ইনফারেটে বিল বেশি আসে কিন্তু সব পাতলে ব্যবহার করা যায়। 


এখন কথা হচ্ছে আপনি কোন চুলাটা কিনবেন? ফোনটা কিনলে ভালো হবে? 


আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে অবশ্যই ইন্ডাকশন কিনা উচিত। ইনফারেডে আমার একদমই ভালো লাগেনা। একটা চা বানাতে যে সময় লাগে আমার বিরক্ত লেগে যায়। 

আর ইনডাকশনের সারাদিন আরামসে রান্না করা যায়। 

রান্নাঘর ময়লা হয়না চুলা পরিষ্কার করার এত ঝামেলা নেই আর দ্রুত রান্নাও হয়। চোখের পলকেই পানি গরম হয়ে যাবে দুধ ফুটে উঠবে। 


হ্যাঁ কিছু পাতিল কিনতে হবে সেটা আপনি আস্তে আস্তে কিনলেও হবে। সবদিক দিয়ে সুবিধা পেতে চাইলে হাড়ি পাতিল কিনে কিছু টাকা গেলেও শরীরে লাগার কথা নয়। 


সিলিন্ডারের অর্ধেকের দামে আপনি মাস শেষ করে ফেলতে পারবেন।। 


জানাবেন আপনার কাছে কোনটা সুবিধার মনে হয়েছে।

 আরো কোন প্রশ্ন থাকলে করতে পারবেন। 


👇 তবে ইন্ডাকশন আমার কাছে 

     বেস্ট মনে হয়েছে।