পেট ক্লিয়ার করবেন কীভাবে? সহজ ও কার্যকর উপায়

নিউজ পোর্টাল, অনলাইন ডেস্ক। 
২৩.০৭.২৬




পেট ঠিকমতো পরিষ্কার না হলে কোষ্ঠকাঠিন্য, গ্যাস ও পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে। এ সমস্যা কমাতে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন এবং আঁশযুক্ত খাবার বেশি খান।





যে ফলগুলো পেট পরিষ্কার রাখতে সাহায্য করতে পারে:
🍋 পাকা পেঁপে
🍌 পাকা কলা
🍐 নাশপাতি
🍎 আপেল (খোসাসহ)
🍊 কমলা বা মাল্টা
🥝 কিউই
🥭 পাকা আম

🍋 লেবু পানি (কিছু মানুষের ক্ষেত্রে উপকারী)
লটকন (পরিমিত পরিমাণে)
🍎আপেল সিডার ভিনেগার খেতে পারেন। (পরিমিত পরিমাণে)

🥣 এছাড়া ওটস, শাকসবজি, ইসবগুলের ভুসি এবং প্রতিদিন ২০–৩০ মিনিট হাঁটাও পেট পরিষ্কার রাখতে সাহায্য করে।

🫰 প্রতিদিন কিছু না কিছু টক জাতীয় খাবার খেতে হবে। 


বি:দ্র:  যা যা খাওয়া নিষেধ। 
  • ভাজাপোড়া খাবার
  • অতিরিক্ত তেলযুক্ত খাবার
  • ফাস্ট ফুড
  • ঝাল খাবার
  • অতিরিক্ত মসলাযুক্ত খাবার

যদি দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকে, মলে রক্ত আসে বা তীব্র পেটব্যথা হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।