সূরা ইখলাস
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ: বিসমিল্লাহির রাহমানির রাহিম
অর্থ: পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে।
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
উচ্চারণ: কুল হুওয়াল্লাহু আহাদ।
অর্থ: বলুন, তিনি আল্লাহ, এক।
اللَّهُ الصَّمَدُ
উচ্চারণ : আল্লাহুস্-সামাদ।
অর্থ: আল্লাহ অমুখাপেক্ষী; সকলেই তাঁর মুখাপেক্ষী।
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
উচ্চারণ: লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ।
অর্থ: তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেওয়া হয়নি।
وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
উচ্চারণ: ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ।
অর্থ: আর তাঁর সমতুল্য কেউ নেই।
- কোরআনের এক তৃতীয়াংশ: হাদিসে বর্ণিত আছে, সূরা ইখলাস একবার পাঠ করলে পুরো কোরআনের এক-তৃতীয়াংশ (১/৩) পড়ার সমান সওয়াব পাওয়া যায়।
- জান্নাত লাভের উপায়: হযরত আনাস (রা.) থেকে বর্ণিত, এই সূরাটি অধিক ভালোবাসলে তা জান্নাতে প্রবেশের মাধ্যম হতে পারে।
- সকাল-সন্ধ্যার নিরাপত্তা: প্রতিদিন সকাল-সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস ৩ বার পাঠ করলে তা সব ধরনের বিপদ-আপদ ও বালা-মুসিবত থেকে হেফাজতের জন্য যথেষ্ট হয়।
