সূরা আল-ফাতিহা

 (সূরা আল-ফাতিহা)












بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ: বিসমিল্লাহির রাহমানির রাহিম
অর্থ: পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে।

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
উচ্চারণ: আলহামদু লিল্লাহি রাব্বিল 'আলামীন
অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের প্রতিপালক।

الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ: আর-রাহমানির রাহিম
অর্থ: যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

مَالِكِ يَوْمِ الدِّينِ
উচ্চারণ: মালিকি ইয়াওমিদ-দীন
অর্থ: বিচার দিনের মালিক।

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
উচ্চারণ: ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাসতা'ঈন
অর্থ: আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনারই সাহায্য চাই।

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
উচ্চারণ: ইহদিনাস-সিরাতাল মুস্তাকীম
অর্থ: আমাদেরকে সরল পথ দেখান।

صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ
উচ্চারণ: সিরাতাল্লাযীনা আন'আমতা 'আলাইহিম
অর্থ: তাদের পথ, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন।

غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
উচ্চারণ: গইরিল মাগদূবি 'আলাইহিম ওয়ালাদ-দল্লীন
অর্থ: তাদের পথ নয়, যারা আপনার ক্রোধের পাত্র হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।

আমীন — হে আল্লাহ, কবুল করুন।