01.04.26

সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন: মিলবে যেসব বিস্ময়কর উপকারিতা।

লাইফস্টাইল ডেস্ক |বাংলাদেশ






রসুন কেবল রান্নার স্বাদ ও সুগন্ধই বাড়ায় না, এটি ওষুধি গুণে ভরপুর একটি ভেষজ। প্রাচীনকাল থেকেই বিভিন্ন রোগের চিকিৎসায় রসুনের ব্যবহার হয়ে আসছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, রসুন রান্না করে খাওয়ার চেয়ে কাঁচা খেলে তার পুষ্টিগুণ বেশি বজায় থাকে। বিশেষ করে প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খাওয়ার অভ্যাস শরীরকে অনেক জটিল রোগ থেকে দূরে রাখতে পারে।


সকালে কাঁচা রসুন খাওয়া কেন জরুরি, তার প্রধান কিছু কারণ নিচে তুলে ধরা হলো:


প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ও ডিটক্সিফিকেশন

রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এতে থাকা প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ভেতর থেকে পরিষ্কার বা ডিটক্সিফাই করতে সাহায্য করে। সকালে মেটাবলিক রেট বা বিপাক হার বেশি থাকায় এই সময়ে রসুন খেলে শরীর থেকে বিষাক্ত উপাদানগুলো দ্রুত বের হয়ে যায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি

যাদের সামান্য ঋতু পরিবর্তনেই ঠান্ডা লাগে বা সর্দি-কাশিতে ভোগেন, তাদের জন্য কাঁচা রসুন মহৌষধ। প্রতিদিন সকালে এক কোয়া রসুন নিয়মিত দুই সপ্তাহ খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বেড়ে যায় এবং ঠান্ডা লাগার প্রবণতা কমে।

রক্ত পরিশোধন ও সুগার নিয়ন্ত্রণ

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে রসুনের জুড়ি নেই। এটি রক্তকে পরিশুদ্ধ রাখতে সাহায্য করে, যা পরোক্ষভাবে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং লিভারকে সুস্থ রাখতে ভূমিকা রাখে।

হৃদরোগের ঝুঁকি হ্রাস

বর্তমান সময়ে হৃদরোগ একটি বড় স্বাস্থ্যঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। নিয়মিত কাঁচা রসুন খেলে তা হৃদস্পন্দনের হার স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং হৃদযন্ত্রের ধমনীর দেয়ালে চাপ কমায়। ফলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি অনেকটা হ্রাস পায়।

হজম প্রক্রিয়ার উন্নতি

সারারাত ধরে চলা বিপাকক্রিয়ার পর সকালে খালি পেটে রসুন খেলে হজমশক্তি উন্নত হয়। এটি পাকস্থলীর বিষাক্ত উপাদানগুলো মূত্রের মাধ্যমে শরীর থেকে বের করে দিতে কার্যকর ভূমিকা রাখে।


সতর্কতা:

যাদের অ্যালার্জি বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে, তারা কাঁচা রসুন খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকতে প্রতিদিন মাত্র এক কোয়া কাঁচা রসুনই যথেষ্ট।